বিশ্বকাপ

 নেইমারের নতুন চুলের স্টাইল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২৫ এএম
 নেইমারের নতুন চুলের স্টাইল

এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। ২০১৪, ২০১৮ ও ২০২২, প্রতিবারই নতুন চুলের স্টাইল নিয়ে হাজির হয়েছেন দলের সবচেয়ে বড় তারকা। এবারও তার ব্যতিক্রম হলো না। বিশ্বকাপকে সামনে রেখে নতুন হেয়ার কাট দিলেন নেইমার।
ইনজুরির কারণে প্রায় তিন বছর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেইমার। তবুও তাকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে খেলা এখনো অনিশ্চিত।
এত অনিশ্চয়তার মধ্যেও থেমে নেই নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। সেখানেই দেখা মেলে ব্রাজিলের এই ‘পোস্টার বয়’এর নতুন রূপের।
নেইমার এবার এমন একটি হেয়ারস্টাইল বেছে নিয়েছেন, যা তার ২০১৮ সালের চেনা রূপকে মনে করিয়ে দেয়। তখন পিএসজিতে খেলার সময় যেমন চুলে হালকা সোনালি রং করেছিলেন, এবারও ঠিক তেমনটাই করলেন।
নেইমারের এই নতুন রূপের সঙ্গে তার জন্য শুভকামনা জানিয়েছেন হেয়ার স্টাইলিস্ট। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে রয়েছে যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ। সঙ্গে আছে এমন একটি বিশেষ প্রোটোকল, যা চুলকে শক্তিশালী, সুস্থ ও বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখে। আরেকবার বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করুন, কঠিন সময়ে শক্তি দিন। মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভাকে আরও সমৃদ্ধ করুন।’

Link copied!